মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

প্রত্যেকটা গুলির স্বচ্ছতার ভিত্তিতে বিচার হবে!

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে।

এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

আন্দোলনে আহতদের সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না।

কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ-প্রয়োগ হয়।

তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া হয়রানিমূলক মামলাগুলো কীভাবে বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews