মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালে দেয়ালে  গ্রাফিতি অংকন!

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তার মোড়ে মোড়ে সরকার পতন আন্দোলনের লেখাগুলো মুছে আঁকা হচ্ছে লাল-সবুজের বাংলাদেশের ছবি। স্বাধীনতা, সভ্যতা, সংস্কার, শান্তিসহ দেশ গড়ার প্রত্যয় নিয়ে নানান লেখা দিয়ে দেয়ালগুলোকে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। সাথে সাথে মাদরাসার শিক্ষার্থীরাও ধর্মীয় নানান শান্তির বাণী অংকন করে যাচ্ছে বিভিন্ন দেয়ালে। সব মিলিয়ে পুরো শহর যেনো রঙিন হয়ে যাচ্ছে গ্রাফিতির অংকনে। এনিয়ে নেটিজেনদের থেকে আসা প্রশংসনীয় মন্তব্যে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়াল।
এসব থেকে বাদ যায়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপারের বাসভবনও।
সরেজমিনে দেখা গিয়েছে পৌর এলাকার কাউতলীর মোড় থেকে নিয়ে কালীবাড়ি মোড় পর্যন্ত। অন্নদা স্কুলের পার্শস্থ সরকারি মহিলা কলেজ ছাত্রী নিবাসের দেয়াল। সূর্যমুখী কিন্ডারগার্টেনের পার্শস্থ দেয়াল সহ আরও বিভিন্ন দেয়ালে এসব ছবি আঁকা হচ্ছে। এসব দেয়ালে নিজেদের মনের মতো গ্রাফিতি দিয়ে সাজানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী মিলিয়ে অন্তত শতাধিক শিক্ষার্থীকে কয়েকদিন যাবৎ আঁকার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা যেনো নিজেদের প্রাণের ব্রাহ্মণবাড়িয়াকে মনের মতো সাজিয়ে নতুন করে গড়ার কাজে ব্যস্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews