1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জনবল সংকট কাটিয়ে গ্রাহক সেবায় এগিয়ে গোপালগঞ্জ প্রধান ডাকঘর। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন। জন্ম মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শীর্ষে রাজবাড়ীর তিন ইউএনও।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লিফলেট বিতরণ – শিক্ষার্থীরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

রবিবার বিকেল ৪টায় মিঠাখালী বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিয়ারিং সাইন্স’র অনার্সের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞানের অনার্সের ছাত্র পাবক, ছাত্রনেতা মঈন, সজীব, আশিক, মারুফ, ইসমাইল, তুহিন, সাজ্জাদ, ইমরান, মোংলার ইসলামি একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবীর হাসান রিক্ত প্রমূখ। এসব ছাত্র নেতাদের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালী গ্রামে লিফলেট বিতরণকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন অনেক রক্তের বিনিময়ে দেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দেশের মধ্যে হাসিনা রেজিমের সুবিধাভোগীরা গণঅভ্যুত্থানের সফলতাকে ধ্বংস করতে সচেষ্ট আছে। কোন ভাবেই ছাত্রজনতার এবিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবেনা। দ্রব্যমূল্য যাতে গরীব-মেহনতি মানুষসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তারজন্য সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করবে। হাসিনামুক্ত বাংলাদেশ নামক রাস্ট্রটিকে সংস্কারের কাজে ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা প্রস্তুত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট