রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে- জয়!

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বাংলাদেশে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সজীব ওয়াজেদ জয়

অন্তর্বর্তী সরকার ‘বিশৃঙ্খল জনতার শাসনকে’ সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ।

শেখ হাসিনার ‘জীবন রক্ষা করায়’ ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। আজ রোববার ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ ক্ষমতাহীন’ উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল জনতার শাসন (মব রুল) চলছে। বিশৃঙ্খল জনতা যদি কাল বলে, না, আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে চাই না, তাহলে তাঁদের পরিবর্তন করতেই হবে।’

সজীব ওয়াজেদ এ মন্তব্যের মধ্য দিয়ে আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পুলিশ প্রধানসহ সরকার ও রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন।

নির্বাচন বিলম্বিত করলে ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন সজীব ওয়াজেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন দেওয়াটা তাঁদের (অন্তর্বর্তীকালীন সরকারের) জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক…জনগণের কাছে বৈধতা আছে, এমন একটি বৈধ সরকার ও সত্যিকারের কর্তৃপক্ষের হাতে (ক্ষমতা) ফেরাটা (অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলজনক)।’ তিনি বলেন, এটা (দ্রুত নির্বাচন) না হলে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews