মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র দ্রুত নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ!

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি কারও কাছে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১১ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।

তারা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।

আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews