শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

রামপালে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত!

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ফয়লাহাট থেকে ১০ টি ইউনিয়নের প্রায় ৬ শতাধিক মোটরসাইকেল দেড় সহাস্রাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। বহরটি শুরু ফয়লাহাট হয়ে রামপাল সদর, হুড়কা ইউপি, রাজনগর ইউপি, উজলকুড় ইউপি হয়ে গৌরম্ভা বাজারে এসে সাবেশ শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, শেখ ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, মাষ্টার লুৎফুর রহমান মোড়ল, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, জাহিদুল ইসলাম বাবলা, সেলিম পাটোয়ারি, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুসিয়ারী দিয়ে বলেন, দলের বা দলের বাইরের কোন মানুষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ হিন্দু কমিউনিটির ধারে কাছেও যাবেন না। সকলের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশ সবার। সকলকে নিয়ে সহাবস্থানে থাকতে হবে। দেশ গড়তে হবে।দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews