শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা। জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক।
Title :

সাম্প্রদায়িক সহিংসতা রোধ, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল রোববার দেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বক্তারা বলেন, প্রতিবার সরকার পরিবর্তন হয় আর সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এ হামলা-নির্যাতন বন্ধ করতে হবে।

বেলা সাড়ে তিনটা থেকে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে ব্যানার-ফেস্টুন নিয়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন যোগ দেয়। বক্তব্য ছাপিয়ে সমাবেশে কেবল শোনা যাচ্ছিল নানা স্লোগান।

‘জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে’, ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews