বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪ হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়!
Title :

সুন্দরগঞ্জের ৩টি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু!

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩ টি থানায় পুলিশের কর্মবিরতি চলে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সকল থানায় গত কয়েকদিন থেকে স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকে। দেখা দেয় প্রশাসনিক স্থবিরতা। এসব থানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো অপ্রতুল। গত বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেয়ার পরপরেই ২৪ ঘন্টার মধ্যে দেশের সকল থানায় পুলিশ সদস্যদের কর্মস্থানে যোগদানের নির্দেশনা দিলে সারাদেশে ৫৩৮টি থানায় গত বোরবার থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তাগণ। এরই ধারাবাহিকতায় সোরবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সহায়তায় সুন্দরগঞ্জ থানা ও তার ২ টি ফাঁড়ী থানায় কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
এদিকে উপজেলার৩টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে জানান তারা।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম জানান, আমরা গতকাল থেকে স্বল্প পরিসরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানায় কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কাজে সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ থানায় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews