1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মে দিবস উপলক্ষে চালক সমবায় সমিতির বর্ণাঢ্য র‍্যালি। গোয়াইনঘাটে পাগলা কুকুরের তাণ্ডব: বিদ্যালয় ও বাজারে আতঙ্কে সাধারণ মানুষ। বাগেরহাটে জামায়াত নেতার ঘের দখল মাছ ও ধান লুট অভিযোগ। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু।

সুন্দরগঞ্জে ৫ কেজি গাঁজা ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ২ জন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

 

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইরান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনা মোতাবেক সুন্দরগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম পিপিএম, এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া মৌজাস্থ কাশেম বাজার খেয়া ঘাট হতে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেন। পাশাপাশি তার নিকট থেকে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন পুলিশ।

অপরদিকে এসআই (নিঃ) মোঃ ইমরান খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে অভিযান চালিয়ে মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মৃত আব্দুল হক মণ্ডলের বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কিশামত শিমুলতলী গ্রামর ফরজ আলীর পুত্র মোঃ শাহিন আলম (২২) এর মোটরসাইকেলটি তল্লাশী করলে মোটরসাইকেলের সীট কভারের নিচ হতে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর ০১ (এক) কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি সহ তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে থানা অফিসের ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, এখন থেকে পূর্বের ন্যায় সকল অভিযান কার্যক্রম পুরোদমে চালমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট