1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

পিতা-মাতার কবরের পাশেই শায়িত মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন বাচ্চু!  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান,গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি মিয়ার বড় পুত্র,গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ বেলাল‌উদ্দীন বিলু’র বড় ভাইপো স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার,পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ( ৭৬) রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই শায়িত হয়েছেন।

শনিবার ভোর ৪টার সময় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে তার মৃতদেহ এলাকায় পৌছালে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

বিকাল ৪ টায় উপজেলা মডেল মসজিদ চত্বরে মরহুমের সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শেষ শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও বীর মুক্তিযোদ্ধারা। আছরবাদ মডেল মসজিদে জানাযা শেষে পৌর সদরের বাতিখালীস্থ পারিবারিক কবরস্থানে পিতা শহীদ শেখ মাহতাব উদ্দিন মনি মিয়া ও মাতা হোসনেয়ারা মাহতাব এর কবরের পাশেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন ও মাওলানা আশরাফুল ইসলাম।

জানাযা ও দাফনের সময় উপস্থিত ছিলেন মরহুমের বোন যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন মালা,খুলনা মহানগরের দায়রা জজ শরীফ হোসেন হায়দার,কর্নেল ফরহাদ হোসেন, প্রবীণ আইনজীবী আলহাজ্ব জি এ সবুর,উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ,নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী,মরহুমের ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার,প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডলে,এডভোকেট সাইফুল ইসলাম, বোন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,সাকেরা বানু,এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা শামসুদ্দিন আহমেদ,মিরাজুল ইসলাম,শেখ শহীদ হোসেন বাবুল,ছেলে এডভোকেট শেখ তৈয়ব হোসেন নূর,শেখ তৌহিদ হোসেন তাজ,ফয়সাল হোসেন,দিপু,কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু,আলহাজ্ব বজলুর রহমান,জি এম শুকুরুজ্জামান,ইলিয়াস হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট