1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

দোয়ারাবাজার সীমান্তে ১৬ টি মহিষ মশলা ও প্রসাধনী সামগ্রী জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনির উদ্দিন
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজার
সীমান্তে মহিষের চালানসহ বিপুল পরিমাণ মশলা ও প্রসাধনী সামাগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

 

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তের

মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ১৬ টি মহিষ, ২১৯টি ভারতীয় লাক্স সাবান, ৪২ কেজি ভারতীয় জিরা, ৩৯ পিস ভারতীয় অলিভ অয়েল, ৪৩ পিস ভারতীয় জনসন বেবি লোশন ও ১৪৪ কেজি ভারতীয় পুচকা জব্দ করা হয়।

 

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষের চালানসহ মশলা ও প্রসাধনী সামাগী রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মহিষ, মশলা ও প্রসাধনী সামাগ্রীর আনুমানিক বাজার মুল্যে ২৫ লাখ ৮ হাজার ৯ শত ১০ টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মহিষ, মশলা ও প্রসাধনী সামাগ্রী ৪৮ বিজিবির বাংলাবাজার বিওপির জিম্মায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট