1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

পৌর সচিবের বিরুদ্ধে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৌর কার্যালয়ের সচিব মোঃ নুরুল আমিন কর্তৃক পৌরসভা কার্যালয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের নানা অভিযোগ করে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।

১৬ই সেপ্টেম্বর (সোমবার) রাত্রে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পৌরসচিব মোঃ নুরুল আমিন এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অজুহাতে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী গোয়ালগাঁও পূর্ব পাড়ার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রহিম (৩৮), সরদার পাড়ার আব্দুল আলীর ছেলে নাজমুল সাকিব জিহাদ (২৫) ও বকশীগঞ্জ পৌর মেয়র মোঃ ফখরুজ্জামান মতিনের নিকট থেকে চাকরি দেওয়ার নামে এবং মিথ্যার আশ্রয় নিয়ে আনুমানিক ৪১ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করেন। এ বিষয়ে সাবেক মেয়র বক্তব্যে বলেন, আমি মেয়ের পদে নতুন যোগদানের পরে অনেক কিছু বিষয়ে অবগত ছিলাম না সেই সুযোগে পৌরসচিব মোঃ নুরুল আমিন (এ, জি, বি) বিশেষ বরাদ্দের কথা বলে ৫ লক্ষ টাকা এবং নিয়োগের জন্য ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনাটি নিয়ে বিভিন্ন সময় দেন দরবার হয় বিষয়টি অফিসের স্টাফ এবং পৌর কাউন্সিলররা সবাই অবগত রয়েছে, তার একাউন্টে টাকা পাঠানোর প্রমাণপত্র আমার কাছে রয়েছে। বক্তব্যের পরিশেষে ভক্তিভোগীরা এই সচিবের বিচারের দাবি এবং টাকা গুলো ফিরিয়ে পাওয়ার জন্য আকুল আবেদন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট