শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী
Title :

হবিগঞ্জের বাহুবলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক!  

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

হবিগঞ্জের বাহুবলের বাবনাকান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরাজু মিয়ার সঙ্গে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তার লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক নিহত হন এবং আহত হন অন্তত অর্ধশতাধিক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews