বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি অগ্নিসংযোগে ইউপি ছাত্রলীগ নেতা গ্রেফতার!

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি অগ্নিসংযোগ: ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা নীরব শিকদার (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় একটি সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেনাসদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে নীরব শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনা তৈরি হয়েছে, এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জানা গেছে, স্থানীয়দের মধ্যে এ ধরনের ঘটনার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসন জনসাধারণের সহায়তা কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews