বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ঢাকা সিলেট হাইওয়ে সড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ! 

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের  নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেছ মিয়া (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা ও পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। পুলিশ জানায়- সিলেট থেকে ঢাকাগামী একটি বালু বুঝাই ট্রাক উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews