বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

রামপালে হামলায় বিএনপি-ছাত্রদল নেতাদের আহতের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে অধ্যক্ষের অপসারণ দাবীতে মিছিল করায় প্রতিপক্ষের হামলায় বিএনপি ও ছাত্রদলের ৫ আহতের ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর আহত মনি ফকির (৪৮) কে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগটি করেছেন রবিউল ইসলাম।
অভিযোগে জানা গেছে, বুধবার (০২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার গৌরম্ভা বাজার সংলগ্ন শুভদিয়া শেখ হেলাল উদ্দিন সরকরি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের অপসারণ দাবীতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় জামায়াতের নেতা ও গৌরম্ভা ইউপি সদস্য মুছা আকুন্জীর নেতৃত্বে জামায়াত শিবিরের মুক্তাদির শেখ, আশিক শেখ, মুরসালিন, আল ইমরান গাজী, নকিব তালুকদার, লাবিব শেখ, এহসান শেখ, জসিম শেখ, সজীব তালুকদার, আজমীর আকুন্জীসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন হামলা করে। তারা  হাতুড়ি, লোহার রড, ছুরি ও খুর নিয়ে হামলা করে। এ সময় বিএনপি কর্মী মনি ফকির (৫০) ছাত্রদল নেতা রাকিব শেখ (২০), মেহেরব হোসেন (২০), অভি জোয়ার্দার (২১) ও জামাল হোসেন (২২) আহত হন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুসা আকুন্জীর কাছে জানতে চাইলে তিনি জানান, তাদের মারপিটে আমি, বাপ্পি, ইমাম হাসান, সালেহ আহমেদ সহ বেশ কিছু মানুষ আহত হই। তারা মিছেলে যোগ দেয়ার জন্যে চাপ দিলে শিবিরের সদস্যরা নেতৃবৃন্দের অনুমতি ছাড়া মিছিলে যেতে অস্বীকৃতি জানায়, এ সময় তারা সজিবের উপর হামলা করে। বিষয়টি মিমাংশার জন্যে বাজারে গেলে আমাদের উপর হামলা করে আহত করে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews