বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা!

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ সিকদার (২৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ৫ অক্টোবর শনিবার রাতে খায়েরহাট আস্তানা মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহত আরিফ সিকদার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আশরাফ সিকদারের ছেলে। তিনি কাশিয়ানী বাজারের পিংকি মোড়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে কাঠে নকশার ব্যবসা করে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন আরিফ। খায়েরহাট আস্তানা মোড় এলাকার পানির পাম্পের কাছে পৌঁছালে আগে থেকে উক পেতে থাকা কয়েকজন যুবক আরিফের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপাতে ও পিটাতে থাকে। এসময় আরিফের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা। হাসপাতাল ও ঘটনাস্থল কাশিয়ানী থানা পুলিশ পরিদর্শন করে।

এস আই রাজিব সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews