1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক আজমিরীগঞ্জে ফুটবলের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, মাধবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরায় পুলিশের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার। কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী।

জামালপুর বকশীগঞ্জে দুইশত টাকার জন্য গৃহবধূ খুন, স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
জামারপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে দুই শত টাকার জন্য রহিমা বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছে। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার পৃর্বক তার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের ইজিবাইক চালক ইলিয়াছ আলী(৪০) একজন মুদির দোকানদার । ইলিয়াছের অনুপস্থিতিতে বাড়ীতেই অবস্থিত ওই দোকান পরিচালনা করে থাকেন তার স্ত্রী রহিমা বেগম(৩০)। ২৭ নভেম্বর বুধবার সকালে দোকানের মালামাল বিক্রির ক্যাশ টাকার হিসেবে দুইশত টাকার গড়মিল হয়। এই নিয়ে ইলিয়াছ আলী তার স্ত্রী রহিমা বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে অতর্কিত কিলঘুষি মারতে থাকে। কিলঘুষির আঘাতে রহিমা বেগম গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার পর গৃহবধু রহিমা কে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে রহিমা বেগমকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত রহিমার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছেন।

এব্যাপারে বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার কামাল হোসেন জানান, আটক ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট