শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতি হারায় তাদের সূর্যসন্তানদের। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন,বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ প্রমূখ সবাই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির শেষে সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews