সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর। কোটালীপাড়ায় মৌমাছি চাষে স্বনির্ভর দুই যুবক। কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হবিগঞ্জের সাতছড়ির গহীন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার। মোহনগঞ্জ উপজেলার গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Title :

মেহেরপুরে জেলা বিএনপি’র নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ!

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান মেহেরপুর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে
পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থান বড় বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।

এসময় জাভেদ মাসুদ মিল্টন বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই দফাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসেন।

এছাড়াও এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, ওমর ফারুক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews