1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ-জামানের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন।

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২৫!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার( ৩ জানুয়ারী ২৫) ইং দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে চা‍ঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।

তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এছাড়াও বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খু‍ঁটি ভেঙে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট