1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল ॥ শহরে চলাচলকারী গাড়ি থেকে চাঁদাবাজির সময় ৩ জনকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকালে কালীগাছ তলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) এবং নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের টাকার রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যান। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হবে। এ চাঁদাবাজির সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সেনাবাহিনী আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট