বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলার নেতৃবৃন্দ জেলা শহরে লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেছে। ০৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে স্থানীয় জনতার মধ্যে ১১ দলীয় নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবি সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে। ১১ দলীয় ঐকের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় । এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন,অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ,এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, ফকিরহাট উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান,জেলা যুবশক্তির সদস্য সচিব সাব্বির মীর সহ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টি সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কালে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “বিগত ত্রয়োদশ জাতীয় সংসদও গণভোট নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল।কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে। যা গন রায়কে অবমাননার শামিল। বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে শ্রদ্ধা পোষণ না করে সরকার স্বৈরাচারী মনোভাব পোষণ শুরু করেছে। তাদের আচারণে নব্য ফ্যাসিবাদী ধ্যান ধারণা প্রকাশ পাচ্ছে। এদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।” তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews