বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার

থেকে উধাও ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। বুধবার (০৮ এপ্রিল) স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তেলের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে ক্যাব সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোজাহারুল হক বাবলু ও সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করেছে। সরকারী নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারের প্রকৃত সিন্ডিকেট নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। ভুক্তভোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে
ভোজ্য তেল সরবরাহ নিয়মিত করা এবং জ্বালানি তেলের সংকট নিরোসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews