রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ৩দিনের ব্যবধানে একই পরিবারের ৪ জন নিহত !

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ৩দিনের মধ্যে সড়ক দুর্ঘটনা সহ  একই পরিবারের ৪  জনের  মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এক জনের মৃত্যু প্রসবের বেদনায় ও  এক জনের বার্ধক্য জনিত এবং ওপর দুইজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোটরসাইকেল  সড়ক দুর্ঘটনায় একদিনে  নিহত হয়েছে। একের পর এক মৃত্যুতে গ্রাম জুড়ে বইছে  শোকের ছায়া ।একই সঙ্গে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের অন্যান্যরা।

একই পরিবারের মোটরসাইকেল  সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া  দুই শিক্ষার্থী  নিহত সহ মোট  ৪ জন হলেন উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের কয়েছ আহমেদ এর মা সহিজুন বেগম( ৮০) বার্ধক্যজনিত কারণে ও কয়েছ আহমদ এর স্ত্রী রেফা বেগম( ৩৫) প্রসব বেদনায় এবং আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কয়েছ আহমদের ভাই সফিকুর রহমানের
এক মাত্র ছেলে রিফাত আহমেদ কিবরিয়া (১৯)  তার বড়  ভাই ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান (২০)।

স্থানীয় ও পরিবার সুত্র জানা যায়, গত সোমবার  রাতে রেফা বেগম প্রসব বেদনা ও শ্বাস কষ্ট নিয়ে সিলেটের একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।পরে মঙ্গলবার বাদ যোহর  তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা শেষ হয়।ওই দিন মঙ্গলবার দিবাগত রাতে রেফা বেগমের শ্বাশুড়ি কয়েছ আহমদের মা সহিজুন বেগম (৮০)  বার্ধক্য জনিত অসুস্থ হয়ে রাত সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি।বুধবার বাদ জোহর জানাজা শেষে দাফন করা হয়েছে।

এদিকে বুধবার একই পরিবারের কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী কিবরিয়া ও সুফিয়ান আপন চাচাত ভাই  মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই পরিবারের একই দিনের ব্যবধানে একে একে ৪ জনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ও এলাকাবাসীর মাঝে।

দুর্ঘটনায় নিহত কিবরিয়ার চাচা আতিকুর রহমান বলেন,গত সোমবার রাতে  প্রসবের বেদনা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মারা গেছেন  ভাবী, গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন  মা ।দুই দিনে দুই জনের জানাজা শেষে দাফন করি।বুধবার যোহরে  মায়ের জানাজা শেষে খবর পাই দুই ভাতিজা রিফাত ও সুফিয়ান  পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে  মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে ভাতীজা রিফাত  গোয়াইনঘাট হাসপাতালে সুফিয়ান ওসমানীতে  মারা গেছেন।

পুলিশ জানায়,বুধবার (২২ জানুয়ারি)  দুপুরে রিফাত আহমদ কিবরিয়া ও সুফিয়ান আহমেদ গোয়াইনঘাট সরকারি কলেজে একাদশ শ্রেনীর টেষ্ট  পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডিআই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পিক আপের ধাক্কায়নমোটরসাইকেল থেকে  ছিটকে পড়ে। ওই সময় একটি দ্রত গতিতে আসা  অটোরিকশায় আবারও চাপা পড়ে। গুরুতর  আহত অবস্থায় স্থানীয়রা দুই জনকে  উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত কে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত আবু সুফিয়ান কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে গুরুতর  আহত সুফিয়ান  বেলা সাড়ে তিন টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।নিহত কিবরিয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওপর দিকে সুফিয়ানের সুরতহাল রিপোর্ট তৈরি করবে সিলেট কোতয়ালী মডেল থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল সড়ক  দুর্ঘটনায় রিফাত ও সুফিয়ান নামে দুই কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

এদের মধ্যে কিবরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ও সুফিয়ান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩ টার দিকে  মারা গেছেন।সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews