1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারের মৃত্যু !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেট-ভোলাগঞ্জ সড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

রোববার  সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন।

জানা যায়,  সিলেট থেকে ভোলাগঞ্জে আসার সময় জীবনের হাইট্রলিক ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত জীবনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ২টি গাড়ি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায় গাড়ি দুটি মড়েমুচড়ে গেছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট