1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ, নিরাপত্তাহীনতায় উত্তাল গোয়াইনঘাট: অপহরণ ও গ্যাং দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধন! হবিগঞ্জে র‍্যাবের অভিযানে সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার। গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর।

পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযানে ১৪ জনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ পত্রিকা ||

সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলায় অপরুপ সৌন্দর্যে ভরপুর পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ১৪ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার।

উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪জন পাথর লুটপাটকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন। তাদের প্রত্যককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার জানান সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেওয়া হয়েছে। নৌকাতে অভিযান দেওয়া হয়েছে পাড়ে থাকা পাথর বুঝাই গাড়িগুলো ধরতে ওসি সাহেবকে বলেছি উনি টহল পাঠাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট