1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

দোয়ারাবাজারে চিলাই নদীতে বালুবোঝাই নৌকাসহ আটক ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনির উদ্দিন
দোয়ারাবাজার প্রতিনিধি।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটক কৃতরা হলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র কমর আলী (৩৪), মৃত শন্তি মিয়ার পুত্র রবিবুল ইসলাম (২৫) ও শামসুল ইসলাম (২০) এবং আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)। গতকাল শনিবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির পশ্চিমে চিলাই নদী হতে তাদের আটক করা হয়। এসময় একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এস আই মনিরুল ইসলাম, এস আই রফিজুল মিয়া ও এ এস আই আশরাফ খান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করে দ্রুত আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ জনাব জাহিদুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট