শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

জেলা প্রশাসকের হুশিয়ারি,পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি ||

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, সাদাপাথর লুটে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে—সবকিছু পর্যালোচনা করা হবে। তিনি আরও বলেন, যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, করা হবে।

এ সময় ভাংতি এলাকায় মিলিনিয়াম পাম্পের পাশে। চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার, ইমরান স্টোর ক্রাশার ও স্বাধীন স্টোর ক্রাশার থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে এসব পাথর ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের, ৭নং ওয়ার্ড সদস্যের লিটন আহমেদের জিম্মায় রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, অবৈধভাবে মজুদকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে জানানো হবে।

সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মাহবুব মুরাদকে (ওএসডি) করা হয়। একই প্রজ্ঞাপনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews