রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত একাধিক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

১২ ও ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও বালু উত্তোলনকারী নৌকাও আটক করা হয়।

অন্যদিকে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি আটক করে।

আটককৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ১,৩১,৭৩,৩৬৫ টাকা।

আজ (১৩ নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। জাল টাকা ও অস্ত্র পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews