বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

লাখাইয়ে কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ।

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলার কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আরিফ আহমেদ রুপনের অনুসারী এবং শিবপুর গ্রামের বিএনপি নেতা হারিছ মিয়ার অনুসারীদের মধ্যে কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

কয়েকদিন আগে রাতের আঁধারে টর্চের আলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বহু লোক আহত হন। এরই জেরে সোমবার সকাল থেকে উভয় পক্ষ পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে কাইঞ্জা বিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্রের আঘাতে দুই গ্রামের অন্তত পঞ্চাশজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন তাহের মিয়া (৪০), সাগর মিয়া (২৫), ইব্রাহিম মিয়া (৪০), তাজউদ্দিন, মিরাজ মিয়া (৪০), রশিদ মিয়া (৩৯), জাহাঙ্গীর মিয়া (৩০), জামাল মিয়া (৪০)সহ আরও অনেকে।

আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং এখনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আবারও সহিংস হয়ে উঠতে পারে।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, “পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল জোরদার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews