1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

পুলিশের অভিযানে ৪২০ কেজি ভারতীয় জিরাসহ ৩ জন আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

হাবিব আহমদ -স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট, সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা জাফলং এ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় ৪ শত ২০ কেজি জিরাগুঁড়া সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।গোয়াইনঘাট থানা সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৪২০ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দ কৃত জিরার আনুমানিক বাজার মূল্য লক্ষাধীক টাকা বলে ধারনা করা হচ্ছে। অভিযান কালে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন কে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।গ্রেফতাকৃত দের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধিন বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।ভারতীয় অবৈধ পণ্য পরিবহন মজুদের সংগে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সীমান্ত এলাকায় ভারতীয় চোরাচালান বিরোধী অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট