1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার( ২৬ মার্চ ৩.৩০ মিনিটে) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান ,গোপালগঞ্জের জেলা প্রশাসক ( উপসচিব ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ) জনাব আরিফ – উজ – জামান ,সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসক জনাব আরিফ -উজ – জামানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান উৎযাপিত হয় ।
উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জনাব রফিকউজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ,এদের অবদান কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। ৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন । শত্রুদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে মরন পন লড়াই করে দেশকে শত্রুমুক্ত করেন । সেদিন তাঁরা নিজেদের এবং পরিবারের মায়া ত্যাগ করে দেশের জন্য জীবনকে উৎস করেন। মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে বাংলাদেশ স্বাধীন হতো না, পরাধীনতার শৃংখলে আবদ্ধ থাকত ।

সভাপতির ভাষনে জেলা প্রশাসক আরিফ – উজ -জামান বলেন, মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা গর্বিত। যেসব মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে ।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে হবে।
তাঁরা যেন অভিভাবকের অভাব বোধ না করে । তিনি সরকার সহ সমাজের বিত্তবানদের শহীদ যোদ্ধা পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার জন্য চেক তুলে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট