শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী
Title :

আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় হাম-রুবেলা টিকাদান শতভাগ নিশ্চিত করার নির্দেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

​রাহী রহমান বিশেষ প্রতিনিধি আজমিরীগঞ্জ উপজেলাঃ (হবিগঞ্জ) | ১২ মে, ২০২৬

​হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং টিকাদান কর্মসূচি জোরদার করার লক্ষে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চিত্র এবং চলমান টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভার মূল আলোচ্য বিষয় ছিল হাম-রুবেলা (MR) টিকাদান কার্যক্রম শতভাগ নিশ্চিত করা।

সভাপতি তার বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করতে হাম-রুবেলা টিকার কোনো বিকল্প নেই। আজমিরীগঞ্জের একটি শিশুও যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে ব্যাপারে মাঠ পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” বিশেষ করে হাওরবেষ্টিত এই অঞ্চলের দুর্গম গ্রামগুলোতে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেন তিনি।

​সভায় রুটিন ইপিআই (EPI) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ড্রপ-আউট বা টিকা বাদ পড়া শিশুদের তালিকা তৈরি করে দ্রুত তাদের টিকার আওতায় আনার তাগিদ দেওয়া হয়। এছাড়া মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব এবং হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

​ডাঃ মোঃ ইকবাল হোসেন স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”
​সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews