1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাংশায় রেলব্রিজের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু হবিগঞ্জের কাশিপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত। চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনে দায়ে ৩জনের কারাদণ্ড। লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান। মাধবপুরের ছাতিয়াইনে অবৈধ ভাবে বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান। তানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ । পানছড়ি ব্যাটালিয়ন বিজিবি টহলদল কর্তৃক বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার সালুটিকরে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল মদের চালান, ১৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক গোয়াইনঘাটে মদ জব্দ: দুই কারবারি আটক, পলাতক একজনের খোঁজে পুলিশ।

পাংশায় রেলব্রিজের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা কালুখলী সংযোগস্থল,চন্দনা সেতুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

এ বিষয়ে পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট