1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল। গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ। গোপালগঞ্জে ৬শ আওয়ামী লীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান। লন্ডনের ডেপুটি মেয়রকে ঘোড়াঘাটে রাজকীয় সংবর্ধনা ও স্মারক প্রদান নবীগঞ্জে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। পাংশায় রেলব্রিজের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু হবিগঞ্জের কাশিপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত। চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনে দায়ে ৩জনের কারাদণ্ড।

হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার( ৫ জুন ২৬)ইং দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে!

বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলা বিষয় টি সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং ছেলে রাশেদ মিয়া (১৭)।

স্থানীয় সুত্রে যানা যায়, আইন উদ্দিনের নির্মাণাধীন বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়।

এ সময় আইন উদ্দিন ও তার ছেলে বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট