সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশ (WASH) বিষয়ক বিদ্যালয়ভিত্তিক প্রচারণা কর্মসূচি এবং ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তার সভাপতিত্বে এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ আহমদ।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মো. মাহবুব আলম, জসিম উদ্দিন এবং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন ও মিসবাহ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি রিয়াজ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অধিকার, খেলাধুলা ও বিনোদনের অধিকারসহ শিশুদের মৌলিক অধিকার বিষয়ে সহজ ও বোধগম্য ভাষায় আলোচনা করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক সেশনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পোশাক পরিধান এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এ ধরনের রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পানি ব্যবহারের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews