সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩।

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরেরঙ মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ধান ব্যবসায়ী রহমতুল্লাহ স্থানীয় ইসলামী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচজন দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাঁকে ডেকে কথা বলার ছলে কাছে নিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ব্যবসায়ী রহমতুল্লাহর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অটোরিকশাসহ তিনজনকে হাতেনাতে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় একটি ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews