রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি ফারুক গ্রেপ্তার। কোটালীপাড়ায় গুরুচাঁদ মন্দির স্থাপনকে কেন্দ্র করে,মতুয়া সম্প্রদায়ের চরম উত্তেজনা। গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাট দালালমুক্ত ভূমি অফিস এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।  বাহুবলের মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলডাঙ্গায় আগুনে পুরে সর্বশান্ত পিপরুলের আদম আলী কোটালীপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেয়াজুল শেখকে গ্রেফতার। বানিয়াচংয়ে মাহফুজ হত্যা মামলার আসামি র‍্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার। বাগেরহাটে সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত
Title :

শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি ফারুক গ্রেপ্তার।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য কলম চান হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব -৯)।

শনিবার (৪ জুলাই ২৬) ভোরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সুত্রে যানা যায় , গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক ইউপি সদস্য কলম চান (প্রায় ৬৫) আহত হন। পরে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাবুল মিয়া ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলায় ফারুক আহমেদকে প্রধান আসামি করা হয়। এজাহারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমেদ ও তাঁর সহযোগীদের হামলায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোয়াগ গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন।
‎গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews