সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মাধবপুরের নোয়াপাড়ায় ব্রাজিলের পরাজয়ে সমর্থকের আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে
ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই২৬) ইং সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহত ব্যাক্তি হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের মৃত চম্পক রেলীর ছেলে প্রকাশ রেলী (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

পরে সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews