সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান।
Title :

কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , গোপালগঞ্জ
জেলা প্রতিনিধি

ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জেের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার দাঁড়িয়া মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি কোটালীপাড়া উপশাখার আয়োজনে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ঘাঘর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শাখার ম্যানেজার কাজী মিনার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গ্রাহক জবেদ আলী, প্রেসক্লাব কোটালীপাড়া সভাপতি এইচ এম মেহেদী হাসনাত সহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট অর্থনীতিতে রূপান্তর করতে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ী ও গ্রাহকদের নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর (Bangla QR) এবং ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
গ্রাহক প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন, ডিজিটাল লেনদেন ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলেও তারা মত প্রকাশ করেন।
এসময় স্থানীয় দু’জন ব্যবসায়ীর হাতে বাংলা কিউআর (Bangla QR) কোড আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিরা।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews