বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন। বাহুবলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার। চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার।
Title :

সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন।

সিলেট জেলা বিশেষ প্রতিনিধি।

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বারের আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। এছাড়া বক্তব্য দেন বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমা হত্যার ঘটনায় জড়িত জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় হয়ে থাকলে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় কোনো ধরনের শিথিলতা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। ফাহিমা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকর হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা যাবে।
মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews