শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শাহরাস্তি থানার ৫ পুলিশ কে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত। আজমিরীগঞ্জ পাহাড়পুরের যুবক ইটনায় ৫ কেজি গাঁজাসহ আটক। মদনহাট পাবনাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন। কোটালীপাড়ায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট , জীবনযাত্রা বিপন্ন নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু। সিলেটে শিশু ফাহিমা হত্যায় ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন। নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী।
Title :

শাহরাস্তি থানার ৫ পুলিশ কে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মো: তারেক. উপজেলা প্রতিনিধি।

শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান (১২ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আরিফ হোসাইন, এএসআই শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

গত ২৮ জুলাই উপজেলার আয়নাতলির মাদককারবারি মিজানুর রহমানকে জনগণ আটক করে। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়।

এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরে তা নিয়ে  ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে

পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে চাঁদপুর পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাই ৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews