সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন। গোপালগঞ্জে বিভিন্ন থানা পরিদর্শন করেন ডিআইজি সিদ্দিকুর রহমান রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন। কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। গোপালগঞ্জে নতুন আইনজীবী ভবনের শুভ উদ্বোধন। আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে পরিবার ও সমাজে নারীর অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১
Title :

গোপালগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

‘নজরুলবর্ষ ‘উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়ে), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়গুলো হল সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাংকন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা লিখন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews