
বিশেষ প্রতিনিধি :এম এ আকবর
আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় গত ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং, শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় হারুয়ালছড়িস্থ শোকর এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) কেবলা কাবার রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা আবুল কালাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, ফটিকছড়ি খ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার আহমদ হোসেন ও মুহাম্মদ শহীদুল্লাহ।
সভায় বক্তারা বলেন, “রাসূলে পাক (দঃ) এর মিলাদ এমন এক মর্যাদাপূর্ণ কাজ যা মহান রব্বুল ইজ্জত নিজে করেছেন, ফেরেশতাগণ করেছেন এবং বিশ্ববাসীকে করার জন্যে হুকুম দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আল – আহজাবের ৫৬ নং আয়াতের মাধ্যমে স্পষ্টত যে পৃথিবী সৃষ্টির আগেই মহান আল্লাহ ফেরশাতাদের নিয়ে আল্লাহর হাবীবের শানে দরুদ পড়ে মর্যাদার সাথে মিলাদ পড়ার ঘোষণা দিয়েছেন । রাসূল (দ:)’র সুমহান মর্যাদা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) সার্বজনীন ও বিশ্বজনীন। আর আশেকে রাসূল (দঃ), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও আশেকানে হক ভাণ্ডারী’র জন্য ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ঈমানের খোরাক। রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম:জি:আ:) কেবলা কাবা মিলাদুন্নবী (দ:) উদযাপনে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ এর একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা পর্ষদের সদস্য ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন, সাংবাদিক আলতাফ মিয়া ও জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত।
উপস্থিত ছিলেন সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সিনিয়র সহ সভাপতি ব্যাংকার মুহাম্মদ এহসান উল্লাহ’র স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন শোকর এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পর্ষদের সদস্য এস এম এমরান, সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।
সভায় আগামী এক বছরের জন্য বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ এবং ব্যাংকার মুহাম্মদ এহসান উল্লাহকে সভাপতি ও মুহাম্মদ হাসান লোকমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠন করা হয়।
মিলাদ ও মুনাজতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
পরবর্তীতে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন সাগরের পরিবেশনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।