
এ কে আজাদ, স্টাফ রিপোর্টার
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ছাতক থানায় দায়িত্ব পালনকালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চোরাই পণ্য উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন মিজানুর রহমান। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।
তার এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।