সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ছয় বছরের শিশুর গলা কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার. ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত।
Title :

ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। আনুমানিক বয়স ৪০ বছর।

পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে স্থানীয় পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাটের মানসা এলাকায় এসে থাকতে পারে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews