বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি।
Title :

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহিমাউড়া নামক স্থানে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, রাতে মহিমাউড়া এলাকায় সিলিকা বালু ভর্তি একটি ট্রাক্টরসহ মো. সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পানছড়ি এলাকা থেকে কোনো সরকারি অনুমতি ও ইজারা ছাড়াই তিনি এই সিলিকা বালু উত্তোলন করে পরিবহন করছিলেন।

পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জরিমানা আদায়ের পর তাকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews