শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগমারা বাজারে যানজট নিরসনে ইউএনও সুব্রত বিশ্বাস দাসের সাঁড়াশি অভিযান। হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস। চুনারুঘাটে ‘স’মিলে অভিযানে সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ। হবিগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। গোপালগঞ্জে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে গাছের চারা রোপণ করেন মনজুর এলাহী এমপি। গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
Title :

বাগমারা বাজারে যানজট নিরসনে ইউএনও সুব্রত বিশ্বাস দাসের সাঁড়াশি অভিযান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার ব্যস্ততম বাগমারা বাজারে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।

​অভিযানকালে মহাসড়কের ওপর ও ফুটপাত দখল করে রাখা অবৈধ অননুমোদিত দোকানপাট, ভাসমান শেড এবং যত্রতত্র গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং ও চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী সিএনজি অটোরিকশা ও লেগুনাচালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

​অভিযান পরিচালনা শেষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, “বাগমারা বাজার একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিনিয়ত এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ পথচারী ও দূরপাল্লার যানবাহনের চলাচলে চরম ভোগান্তি বাড়ায়। জনস্বার্থে ও মহাসড়কে নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে কেউ আবার সড়ক দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

​অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এবং নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক ও দিকনির্দেশনা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews