বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাজার ভাঙ্গার সময় যুবক গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গার সময় হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙ্গতে শুরু করে গ্রেফতারকৃত হোসেন শেখ।

এ সময় গম্বুজ ভাঙ্গতে দেখে স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামিকে আটক করে। এর আগেও গ্রেফতারকৃত হোসেন শেখ, মাজারের ছাদের গম্বুজ এর কার্নিস ভেঙ্গে ফেলে। তখন স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ আসামিকে ধরার চেষ্টা করলে আসামি দৌড়ে পালিয়ে যায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাছপাড়া স্টেশনের পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙ্গতে যাওয়ায় হোসেন শেখ কে স্থানীয় লোকজন আটক করে। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে এজাহার দায়ের করিলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews